সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানাধীন ১১ নম্বর মধ্য ইউনিয়নের ইসলামপুর কালীবাড়ি এলাকার বাসিন্দা মন্তাজ মিয়ার মেয়ে মোছা রূপসী (২৪) নিজ বসত ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটান। পারিবারিক কলহ ও পিতা-মাতার সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার (এসআই) তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।