রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

সিলেটে আইন অমান্য করায় ২৬ ব্যবসায়ী আটক, অঙ্গিকারনামায় জামিন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সরকারের আইন অমান্য করে রাত ৭টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অপরাধে ২৬ ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়।

গতকাল শুক্রবার তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মুক্তি পেতে জুনেদ আহমদ শওকত ও মোঃ আব্দুর রহমান দুদু একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সিলেট মহানগর বিএনপির সাধারণ ইমদাদ হোসেন চৌধুরী সুপারিশক্রমে আটককৃতদের অঙ্গিকারনামায় স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আব্দুর রহমান রিপন।

আটককৃতরা হলেন-মোঃ মিজান রহমান, মোঃ হান্নান মিয়া, আব্দুল সামাদ রনি, মারুফ, নয়ন তালুকদার, জাকির মিয়া, শরীফ আহমদ, আলম মিয়া, জাকারিয়া আহমদ, শাহেদুল ইসলাম, অনিক বিশ্বাস, শামীম আহমদ, রঞ্জিত শীল, নিতাই, সাব্বির আহমদ, শরীফ উদ্দিন, কিবরিয়া আহমেদ, মোঃ খোরশেদুল ইসলাম, মোঃ শাহীন আহমদ, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম, মোঃ নূর মোহাম্মদ, মনির, মোঃ সাদিকুর, মোঃ জামাল, আঃ হাদী।

অঙ্গিকারনামায় জানা গেছে, ব্যবসায়ীরা সরকারের আইন অমান্য করে রাত ৭টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অপরাধে ২৬ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নেতৃস্থানীয় ও প্রশাসনের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে সরকারের ঘোষনা অনুযায়ী সন্ধ্যা ৭টায় মধ্যে দোকান পাট বন্ধ করার শর্তে ব্যবসায়ীদেরকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!