রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক জরুরি প্রতিবাদ সভা। শুক্রবার বিকেল চারটায় নগরের সমবায় ভবনে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

বক্তারা বলেন, কমিটির নির্ধারিত ৪০ টাকার বাইরে কোনো অর্থ সংগ্রহ করা হয় না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। আমরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। নির্ধারিত ফি ছাড়া কোনো টাকা তোলা হয় না।

যারা গুজব ছড়াচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী রুনু মিয়া মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুব আহমদ। এছাড়াও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ।-বিজ্ঞপ্তি 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!