সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের বসবাসকারীদের একীভূত প্রচেষ্টায় আত্মপ্রকাশ করেছে একটি নতুন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘কৃষক শ্রমিক সমবায় সমিতি’। রোববার রাতে দাউদপুর পশ্চিমপাড়ায় গ্রামের মানুষজন একত্রিত হয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
এসময় ‘কৃষক শ্রমিক সমবায় সমিতি’র কার্যকরী কমিটি, কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের মাঝে সমিতির ফরম বিতরন করা হয়। ‘কৃষক শ্রমিক সমবায় সমিতি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়ে জানানো হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি নির্বাচিত হন বদরুল ইসলাম বদর, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শরিফুজ্জামান রিপন এবং সাংগঠনিক সম্পাদক হন মোঃ জয়নুর আহমদ। এছাড়া গ্রামের ৫জন মুরুব্বিকে উপদেষ্টা করে ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন:- সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর নুর, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হক, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী, অর্থ সম্পাদক সলিম আহমদ সলু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র, শিক্ষা ও ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক, রাহাত আহমদ, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ লিমন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমদ আলী, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান লিমন, পাঠাগার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকিয়া বেগম. ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছওয়াব আলী, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মজনু মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই সমিতি হবে একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা দেশ ও প্রবাসের মধ্যে সংযোগের মজবুত ভিত্তি তৈরি করে অসহায় কৃষক শ্রসিকদের পক্ষে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সমিতি দাউদপুর ইউনিয়নের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি