শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

জাফলংয়ে দেশীয় পি/স্ত/ল/সহ ৩ যুবক আ ট ক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে একটি গভীর কূপের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত নয়টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কল্লোল এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি কূপের মধ্যে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখার খবর পায় গোয়াইনঘাট থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি শেষে রাতে স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

একই জবানবন্দিতে আরও দুজনের সংশ্লিষ্টতার কথা জানালে ঘটনাস্থল থেকে বাকি দুজনকেও আটক করে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়।

একজনকে আটকের পর তার জবানবন্দিতে বাকি দুজনের নাম আসে এবং তাদেরও আটক করা হয়।’ তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!