শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি যদি ইসরাইল লঙ্ঘন হলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে হিজবুল্লাহ।  সশস্ত্র গোষ্ঠীটি বলেছে,  যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘ট্রিগারে আঙুল’ রাখা আছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনী ও তাদের অবস্থানের বিরুদ্ধে তারা মোট ২ হাজার ১৮৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর বিশ্বাসঘাতকতার আশঙ্কায় আমাদের যোদ্ধারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ট্রিগারে আঙুল রেখেছে।’

এর আগে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’ তথ্যসূত্র: দ্য ডন

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!