রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন কর্তৃক ১৮ এপ্রিল শনিবার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের আওতাধীন বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে লেঃ মোঃ সামিউল ইসলাম সিয়াম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্প কমান্ডার উক্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!