মোগলাবাজার থানা পুলিশের অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী ও একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামীর নাম ইকবাল হোসেন (২৭), সে মোগলাবাজার থানাধীন গঙ্গানগর এলাকার সানা মিয়া ছেলে। তার বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতাকৃত আসামী ইকবাল হোসেন ২০২১ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মোগলাবাজার থানার মামলা নং-১০ ও মামলা নং-৩৬/১৮৩, ২০২২ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-৭/২০১, ২০২৩ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৩, ২০২৪ সালের মোগলাবাজার থানার মামলা নং-১১ এর এজাহারে অভিযুক্ত। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।