রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

পদত্যাগ করলেন এনসিপি নেত্রী!

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক নেত্রী। এ ঘটনায় শিগগিরই সংশোধিত কমিটি আনার কথা জানিয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এই কমিটি প্রকাশ করা হয়। এর আগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আসে।

পূর্ণাঙ্গ কমিটিতে তাদের সঙ্গে আরও ৪৮ জনকে যুক্ত করা হয়। নতুন কমিটিতে সাগুফতা বুশরাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মনজিলা ঝুমাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একাধিক নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কমিটিতে ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকা দ্যুতি অরণ্য চৌধুরী বিষয়টি মেনে নেননি।

বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগে থেকেই দলীয় কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রেখেছিলেন এবং নতুন কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তিনি এনসিপির সব পদ থেকে পদত্যাগের কথাও উল্লেখ করেন।

দলীয় সূত্র বলছে, ১১ দলীয় নির্বাচনী জোটে এনসিপির সম্পৃক্ততা নিয়ে তার আপত্তি ছিল এবং সে কারণেই তিনি কিছুদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। কমিটি চূড়ান্ত করার আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, দ্যুতি অরণ্য চৌধুরী আগে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলেই তাকে কমিটিতে রাখা হয়েছিল। তবে তার পদত্যাগের ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!