রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার সম্মেলন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেতলী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা থানা কৃষকদল নেতা আলী নেওয়াজ খাঁন তুহিনের সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয়ী হয়েই দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতোমধ্যেই কৃষকদের কথা চিন্তা করে সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। সারাদেশে চলছে খালকাটা কর্মসূচি। এর মাধ্যমে দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী হবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও  সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তারেক রহমান। তারেক রহমানের সরকারের সুশাসন ও উন্নয়ন দেখে আগামী নির্বাচনেও মানুষ বিএনপিকে ভোট দিবে ইনশাআল্লাহ।

সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি এ কে এম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, মকবুল হোসাইন, সুলতান আহমদ চৌধুরী, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের  যুগ্ম সম্পাদক নোহেল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শাকিল আহমদ, তাহের আলী সুমন, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা সম্পাদক দবির আহমদ, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্য সচিব জাবেদ আহমদ, শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাবেদ কাদির প্রমুখ।

সম্মেলনে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি আলী নেওয়াজ খাঁন তুহিন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম আহমদ, সহ-সভাপতি সাদেকুর রহমান ছালেক ও মো. আল-আমিন, সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, যুগ্ম সম্পাদক মুন্না আহমদ, সাংগঠনিক সম্পাদক মুকিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আহমদ সাকিল ও প্রচার সম্পাদক অজয় সিংহা টুটুল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!