রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

মাধবপুরে চা বাগানে প্রহরীকে জিম্মি করে ট্রান্সফরমার চুরি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে ছয়জন নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে বাগানের তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে চোরচক্রটি প্রথমে প্রহরীদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাদের হাত-পা বেঁধে ফেলে এবং নির্ভয়ে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারগুলো খুলে নেয়। চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ভোরে প্রহরীরা নিজেদের মুক্ত করে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ মাধবপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। নোয়াপাড়া চা বাগানের এক কর্মকর্তা জানান, চোরচক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

এতে বাগানের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয় শ্রমিকদের দাবি, সাম্প্রতিক সময়ে বাগান এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা  হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!