রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃ/ত্যু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘঠনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের মুমিনা হাওরে বিবিয়ানা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন (৪৫) রামপুর গ্রামের আলী পীর সাহেবের ছেলে।তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার জুয়েল মিয়া জানান সুনাম উদ্দিন স্থানীয় মুমিনা হাওরের পাশে বিবিয়ানা নদীর পাশে ধান কাঁটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান নিহত সুনাম উদ্দিন ধান কাঁটার জন্য হাওরে গিয়ে ছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে সুনাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। ইউএনও জানান, বজ্রপাতে হতাহতদের পরিবারের জন্য সরকারি সহায়তা দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!