মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হ ত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রে ফ তা র ড. মো. দিদার চৌধুরী হলেন মাউশি সিলেট অঞ্চলের পরিচালক সিলেটের জৈন্তাপুরে পাথর ক্রাশিংয়ের দায়ে ২ মিলকে জরিমানা বিশ্বনাথে ঝোপ থেকে নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ সিসিকে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক ভোগান্তি চরমে, নতুন প্রশাসকের ৬ অগ্রাধিকার ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছর ধরে হরিলুটের অভিযোগ অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি

প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয় : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন দলীয় না সাধারণ প্রতীকে হবে এই বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের আয়োজন করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় বা জাতীয় প্রতীকে ভোটের সুযোগ রাখা হয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত সব নির্বাচনে সাধারণ প্রতীকে ভোটগ্রহণের বিধান করে। তিনি বলেন, জারি করা অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে, সে সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রতীকের বিষয়ে সংশোধনী গৃহীত হলে তা আইন আকারে সংসদে পাস করিয়ে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে। মীর শাহে আলম বলেন,  ‘দলীয় প্রতীকে হবে নাকি সাধারণ প্রতীকে—এটি আইন আকারে পাস না হলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব?

যদি সাধারণ প্রতীকে নির্বাচন করার আইন পাস হয়, তাহলে দ্রুততম সময়ে নির্বাচনের দিকে এগোব। আমরা চাই সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকুক।’ সিলেটে জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, খাল-ছড়া ও সুরমা নদী খননসংক্রান্ত নতুন প্রকল্প নেওয়া হলে তা পরিকল্পনা কমিশন বা একনেকে উপস্থাপন করে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। এর আগে প্রতিমন্ত্রী সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন এবং পরে রিকাবিবাজারে নির্মাণাধীন এম সাইফুর রহমান অডিটোরিয়াম পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!