শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলার হুমকি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,  ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি না হলে তিনি আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিও তিনি নাও বাড়াতে পারেন।

ট্রাম্প বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে (ইরানের বন্দরগুলোতে) অবরোধ বহাল থাকবে। ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে।

আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন-ইরানি প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!