রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান সিলেটে ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক বালাগঞ্জে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক নিহত কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির

মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সৃষ্ট পরিস্থিতিতে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস আলাদা আলাদ সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি চালু করেছে হটলাইন নম্বারও।

কাতারের দোহারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি বলেও সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। প্রায় কাছাকাছি সর্তকর্তাবার্তা জারি করেছে আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে থাকা বাংলাদেশের দূতাবাস। এর মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান এবং বড় কোনো জামায়াতে যোগ না দিতেও বলছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে যোগাযোগে হটলাইন চালু:

কাতার

হটলাইন নম্বর: +৯৭৪৩৩৬৬২০০০

ইমেইল: mission.doha@mofa.gov.bd

বাহরাইন

হটলাইন নম্বর: +৯৭৩৩৩৩৭৫১৫৫

ইমেইল: mission.manama@mofa.gov.bd

আরব আমিরাত

হটলাইন নম্বর: +৯৭১২৪৪৬৫১০০ 

ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

ইরাক

হটলাইন নম্বর: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০

ইমেইল: mission.baghdad@mofa.gov.bd

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!