রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

দুর্গাপুজাকে ঘিরে ১৮ নির্দেশনা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিশেষ সভা ডেকেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে (জুমে) শুরু হওয়া এ সভায় পূজাকে শান্তিপূর্ণ রাখতে ১৮ দফা নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।

সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি বার্তা দেবেন বলে জানা গেছে।  তারা সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান জানানোর প্রস্তুতি নিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পূজামণ্ডপে পুলিশ–র‍্যাব–আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।  নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া ও ইভটিজিং প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে।

এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রতিমা বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামত করার নির্দেশনাও থাকবে। শুধু দুর্গাপূজাই নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে সভায়। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকতে বলা হবে।  একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেবেন উপদেষ্টা ও সচিব।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!