রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

ইতালিতে ৪০ হাজার বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় আবেদন, ৯৮ শতাংশ আবেদন বাতিল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ইতালিতে ৪০ হাজার বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে ইতোমধ্যে ৯৮ শতাংশ আবেদন বাতিল করেছে দেশটির সরকার। একইসঙ্গে অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইতালি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এসব তথ্য উঠে আসে।

বৈঠকে দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন-সংক্রান্ত আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বর্তমানে ইতালিতে বৈধভাবে বসবাস করছেন প্রায় ২ লাখ বাংলাদেশি, আর অবৈধভাবে আছেন প্রায় ৭০ হাজার। ইতালিতে পৌঁছাতে অনেকেই ভুয়া কাগজপত্র বা ভুল তথ্য ব্যবহার করেন।

এ কারণে সম্প্রতি ৩০ হাজার বাংলাদেশির কাজের অনুমতি বাতিল করেছে দেশটির সরকার। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, “ইতালি বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে চায়। তবে অবৈধভাবে ইতালি প্রবেশের তালিকায় বাংলাদেশিরাই শীর্ষে, যা নিয়ে দেশটি উদ্বিগ্ন।” এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতালি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষর করেছে, যাতে ভবিষ্যতে নিয়মিত ও সুরক্ষিত অভিবাসন নিশ্চিত করা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, “বাংলাদেশি নাগরিকেরা কীভাবে ইতালি যাচ্ছেন, সেখানে গিয়ে কী ধরনের সমস্যায় পড়ছেন সেসব নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে অবৈধ অভিবাসন বন্ধে আইন প্রণয়নের কথাও উঠেছে।” এর আগে, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি ঢাকা সফর করে অবৈধ অভিবাসন ও বৈধ শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!