রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কলের প্রতিবাদ জানাল মন্ত্রণালয়

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরির বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে৷

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়।

‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি।

এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। এতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!