রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হা ম লা-ভাঙচুর, কয়েকজন আ ট ক, ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির দেড় শতাধিক অতিথি এতে অংশ নেন। নিরাপত্তার জন্য আগেই পুলিশের মোতায়েন ছিল।

তবে বিকেল ৫টার পর হামলাকারীরা কনস্যুলেটের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে, অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং অতিথিদের ধাওয়া দেয়।

প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি ডিম নিক্ষেপ করে। ভবনের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটি ফেটে যায়।

পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে নিউইয়র্ক পুলিশ।

কনস্যুলেট জানায়, পুরো সময় পুলিশ সতর্ক ছিল এবং প্রধান অতিথি নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে।

এছাড়া, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে হামলাকারীদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে কনস্যুলেট জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও প্রোপাগান্ডাকে বিভ্রান্তিকর বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!