রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচল প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা, রাজউক চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বর্তমানে সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ যৌথভাবে এ জমির আইনানুগ মালিক। দলিল হস্তান্তরের সময় প্রধান উপদেষ্টা বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির খোঁজখবর নেন এবং বলেন, ‘তদন্ত দীর্ঘ হলে সাধারণ মানুষের মধ্যে বিচার ও আইনের প্রতি আস্থা কমে যায়।’ তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।

এ সময় গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তে বিলম্বের কারণে অনেক গুরুত্বপূর্ণ আলামত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বলে পিবিআই রিপোর্ট করেছে। অনুষ্ঠানে মেঘ তার নিজ হাতে ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ উপহার দেন প্রধান উপদেষ্টাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রুনির ভাই নওয়াজেশ আলম রোমান। উল্লেখ্য, সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে এই প্লটের জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে প্লটের মূল্য সম্পূর্ণ পরিশোধ করার পরও, দীর্ঘদিন ধরে তার পরিবার জমিটি বুঝে পাননি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!