রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

ভারতীয় ভিসার ব্যাপারে নতুন সিদ্ধান্ত, বাড়ানো হল ভিসা ফি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে প্রায় এক বছর ধরে। এর মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে দেশটি।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এটি আগে ছিল ৮২৪ টাকা।

ওয়েবসাইটটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় ফি বাড়ানো হয়েছে। যা কার্যকর হবে আগামী ৮ আগস্ট থেকে। এ প্রক্রিয়াকরণ ফি হলো একটি সার্ভিস চার্জ।

২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করল ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের কাছে থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না।  

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ওই বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!