রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

নৌ ও বিমান বাহিনী জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে : প্রধান উপদেষ্টা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়। পর্ষদের আওতায় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমডোর এবং বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে কর্মকর্তাদের পদোন্নতি কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নৌ ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং শান্তিকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও জাতীয় প্রয়োজনে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা সংকটে দুই বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ কারণে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে তারা সক্ষম হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাহিনীসমূহ সংবিধানের প্রতি অঙ্গীকার রেখে যে কোনো জাতীয় সংকট ও দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে থাকবে। তিনি নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও নৈতিকভাবে দৃঢ় কর্মকর্তাদেরকে নেতৃত্বে আনার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!