রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

বিধ্বস্ত বিমানটি পুরোনো নয় : বিমান বাহিনী প্রধান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার (২২ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কখনও কোনো আপস করে না।’ তিনি জানান, ‘বিধ্বস্ত হওয়া বিমানটি পুরোনো নয়।

যুদ্ধবিমানগুলোর একটি নির্দিষ্ট জীবনচক্র থাকে, যা সাধারণত ৩০ বছর পর্যন্ত হয়। আমরা প্রতিটি বিমানের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি এবং প্রয়োজনীয় প্রযুক্তি ও খুচরা যন্ত্রাংশ সরবরাহকারী দেশ থেকেই সংগ্রহ করি।’ সংবাদ সম্মেলনে এয়ার চিফ বলেন, ‘গতকাল দুপুর ১টা ১৩ মিনিটে একটি যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।

এটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনের উপর। সেখানে কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষকসহ অনেকের মৃত্যু হয়েছে। পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন জনবসতিহীন এলাকায় নামানোর। তবে শেষ পর্যন্ত সফল হননি। তিনি মূল্যবান সময় ব্যয় করেছেন বিমানের গতিপথ নিয়ন্ত্রণে আনতে, যার কারণে ইজেকশনেও বিলম্ব হয় এবং তিনি নিজের জীবন উৎসর্গ করেন।’

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায় বলে জানান তিনি। আহতদের তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে হাসপাতালে নেয়া হয়।

বিমান বাহিনী প্রধান বলেন, ‘আমরা ইতোমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের ভিত্তিতে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিমান। পাখির আঘাত, যান্ত্রিক ত্রুটি বা অন্য যেকোনো কারণ থাকতে পারে। তদন্ত ছাড়া কিছু বলা ঠিক নয়।’

তিনি সবাইকে গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকতে বলেন। ‘এই দুর্যোগের সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না। প্রতিটি আপডেট আইএসপিআরের মাধ্যমে জানানো হচ্ছে। লুকানোর কিছু নেই,’ বলেন তিনি।

প্রশিক্ষণ ঘনবসতিপূর্ণ এলাকায় কেন? এই প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের মেইন এয়ারবেজ কুর্মিটোলা ঘনবসতিপূর্ণ এলাকায় হলেও, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ভিআইপি স্থাপনা, সংসদ ভবন, গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। দেশে এমন জায়গা নেই যেখানে পাশে মানুষ নেই। ১৯৮৫ সালে যখন এখানে ফ্লাই করতাম, উত্তরা বলে কিছুই ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে ঘনবসতি বেড়েছে।’

তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করছি। তবে নতুন বিমানেও দুর্ঘটনা একেবারে রোধ করা যায় না। কিন্তু আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণে কোনো ফাঁক রাখি না।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!