রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চেয়ে পোস্টের পর সরিয়ে নেওয়া হলো!

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে সমালোচনার মুখে আজ মঙ্গলবার দুপুরে পোস্টটি সরিয়ে ফেলা হয়।

পোস্টটিতে বলা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যাঁরা অর্থ সাহায্য করতে চান, তাঁরা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর-০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’ ফেসবুকে বেলা দুইটার পর পোস্টটি দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরই তা সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে পোস্টটি মুছে ফেলা হলো, সে বিষয়ে পেজে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই সময়, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। পরে সেটিও এই গ্রুপ থেকে সরিয়ে নেওয়া হয়।

সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরকারি একটি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তার আহ্বান সংক্রান্ত পোস্টটির উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন একটি জাতীয় ট্র্যাজেডির পরদিনই জনগণের কাছ থেকে সাহায্যের আবেদন করা হলো, যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা, ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থার জন্য বরাদ্দ থাকা উচিত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এই পোস্ট এবং তা সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!