রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

১ জুলাই থেকে সরকারের বিশেষ সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরা, বঞ্চিত হবেন যারা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেবে সরকার। শুরুতে এই বিশেষ সুবিধার হার সর্বনিম্ন ১০০০ টাকা নির্ধারণ করা হলেও গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সভায় তা বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের সঙ্গে এই বিশেষ সুবিধা ভোগ করবেন অবসরপ্রাপ্তরাও। তবে পেনশনভোগীদের সবাই সরকারের এই সুবিধা ভোগ করতে পারবেন না।

গতকাল রবিবার অর্থসচিব জানান, চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল।

এটা বেড়ে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম ৭৫০ টাকা।

গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তার সংশোধনী আনা হচ্ছে। এ বিষয়ে শিগগির আলাদা আদেশ জারি করা হবে।

অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগপর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের ওপর বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন।

যেসব অবসরগ্রহণকারী কর্মচারী মোট পেনশনের ১০০ শতাংশ; অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না।
এ ছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!