রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি প্রতারকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতারক নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

কখনো পুলিশ কর্মকর্তার পরিচয়ে ফোন করছে, আবার কখনও সামাজিক মাধ্যমে তাদের ছবি ও নাম ব্যবহার করছে।

এআইজি ইনামুল হক বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করছি কেউ যদি পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন পান, তাহলে সেটি যাচাই করে দেখুন। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।

তিনি আরও জানান, প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সদর দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!