রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

দেশের রাজনৈতিক উত্তেজনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষভাবে।

অন্যদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!