রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মারা গেছেন ৪২ জন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন হাজি। আর হজ করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ২৯ হাজার ৮৬০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৭৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩১ জনই পুরুষ ও ১১ জন নারী।

সর্বশেষ গেল রোববার জুলফিকার আলী নামের একজন সৌদি আরবে মারা যান। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এই ব্যক্তি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!