রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

নির্বাচন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি : আইএসপিআর

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত আছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভারত ও মিয়ানমার সীমান্তে পুশইনের মাত্রা এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপ করার মতো পর্যায়ে আসেনি।

কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, ‘বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

সেনাপ্রধানের দিকনির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চলসহ ৬২টি জেলায় সেনাসদস্যরা আইনশৃংখলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

‘বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর’, যোগ করেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!