রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

নতুন ভোটারের তথ্য সংশোধনের সুযোগ ১১ দিন : ইসি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশোধন আবেদন গ্রহণ করবে সংস্থাটি। সোমবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারদের খসড়া ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

তিনি আরও বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট।

দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। জানা যায়, এবার ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!