শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

দিরাইয়ে দুই পক্ষের মধ্যে সং/ঘ/র্ষে আ*হ*ত ৩০

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল।

এ নিয়ে কয়েকবার থানা পুলিশ ও বিচার শালিশের মাধ্যমে বিষয়াদির নিস্পত্তি হলেও এর রেশ থেকে যায় তাদের মধ্যে। পরে আজ সোমবার খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে গ্রামের পঞ্চায়েত গ্রুপ ফিরুজ আলী ও আলী আকবরের লোকজনের সাথে গোলাপ মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সামিয়া বেগম(২০), হুসনা বেগম (৩৫),কাসেম মিয়া (৩৬),সফিক মিয়া (৩৭),নাজির মিয়া (৩৮) সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫)আজিজুল মিয়া (৩৫) সালাতুল বেগম (২৬) আলী আকবর (৫০) মিজান মিয়া (২৯) করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬) এরশাদ (৩৩) সরলা বেগম (৪৫)সাক্কল মিয়া (৪৫) রুজেল মিয়া (১২) আশিক মিয়া(৩২) ইসলাম মিয়া (৩৫) সাগর মিয়া (২২) তাহেরা বেগম (২০) জবনুর মিয়া (২২) কাসেম (৩৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে টেটাবিদ্ব ১০ জন সহ গুরুতর ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র টেটা এবং ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!