রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

জ্যৈষ্ঠের কাঠালপাকা গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে নাগরিক জীবনে। রোদের তাপমাত্রা খুব বেশি না হলেও গুমোট আবহাওয়ার ভ্যাপসা গরমে কাহিল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় তাপপ্রবাহ নিয়ে কিছুটা স্বস্তির খবরই শোনাল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ চারটি জেলা ও পাঁচটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিদপ্তর আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ১৮ জুন পর্যন্ত পূর্বাভাসে এসব কথা জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে পরের চার দিন তা সামান্য কমতে পারে। এ ছাড়া ১৮ জুন পর্যন্ত দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের ডিমলায়। এ ছাড়া বান্দরবানে সর্বনিম্ন ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!