রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

জাতীয় পরিচয়পত্র সংশোধনে গতি আনতে মাঠ কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠ কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে ১৫ দিন অন্তর অন্তর কোনো কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে সে প্রতিবেদন দাখিলের জন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো: আব্দুল হালিম খান ইতিমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।

মাঠ কর্মকর্তাদের দপ্তরে চার লাখের মতো এনআইডি আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর জুনের মধ্যেই সেগুলোর নিষ্পত্তি সম্পন্ন করতে চায় ইসি।

এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি (আবেদনের ধরন) করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনিরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিক মতো করছেন কেউ করছে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!