রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১ টার দিকে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের তার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার (ডিসি) মোঃ তালেবুর রহমান বলেন, ‘দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার সকালে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে গত ৩ জুন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত ও সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, স্থাপনাবিহীন ৩ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকায় কেনা জমিকে ১৬৪ কোটি ৮২ লাখ টাকা মূল্যায়ন করা (অতি মূল্যায়ন) হয়। এর মাধ্যামে ঋণ অনুমোদন, বিতরণ এবং গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংকের ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা ‘আত্মসাৎ’ করেছেন আসামিরা। অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল সুপ্রভ স্পিনিংয়ে অনুকুলে মঞ্জুর করা ১৮০ কোটি টাকা ঋণের মধ্যে ৫০ কোটি ৫০ লাখ টাকা গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের হিসাবে গ্রহণের মাধ্যমে আত্মসাৎ করেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, মিসেস সঙ্গীতা আহমেদ, নিতাই চন্দ্র নাথ ক্ষমতার অপব্যবহার করে ঋণ পেতে ও আত্মসাতে সহায়তা করেছেন।

মামলাটি দুদক তদন্ত শেষে ২৯৭ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের পেছনে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতের সহযোগিতার বিষয়টি নিশ্চিত হয়। তাকে এই মামলায় দুদক জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। এরপরই তাকে গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা চাওয়া হয়। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডিবির একটি টিম ধানমন্ডির ২ নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!