শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের মা দ ক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিষফোঁড়া ওসি রতন শেখ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫৭ বার পড়া হয়েছে

ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক আর খনিজ সম্পদে ভরপুর উপজেলাটিই হলো কোম্পানীগঞ্জ উপজেলা। এটি সিলেট জেলার অন্তর্গত। এই উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১৫৮টি গ্রামের বিপরীতে থানা রয়েছে একটি যা কোম্পানীগঞ্জ থানা নামেই পরিচিত। কোম্পানীগঞ্জ উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ার কারণে এই থানাটি মাদক ও চোরাকারবারিদের স্বর্গরাজ্যে হিসেবে পরিচিত। মাদকসহ ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য এ উপজেলার সীমান্ত দিয়ে সিলেট জেলাসহ দেশের অন্যান্য স্থানে চলে যায়।

এ উপজেলাটি বাংলাদেশের পর্যটকদের কাছে খুবই পরিচিত সাদাপাথরের কারনে। সম্প্রতি সাদা পাথর লুটপাট কান্ডে দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে কোম্পানীগঞ্জ উপজেলার নাম। সাদা পাথর লুটপাট কান্ডে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়।

এছাড়াও সাবেক (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের সহায়তায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছিল। মামলা বানিজ্য থেকে শুরু করে সকল অপকর্ম ঘটেছিল এই থানায়। যার কারনে বার বার আলোচনায় এসেছে এই থানায় দায়ীত্বপ্রাপ্তদের নাম। (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বদলি হলে তার জায়গায় আসের নতুন ওসি রতন শেখ।

জানা যায়, বর্তমান নতুন ওসি যোগদানের পর গাঁ ঢাকা দিয়েছে এলাকার চিহ্নিত মাদক ও চোরাকারবারিরা। তাদের বিষফোঁড়া হয়ে দাড়িয়েছেন তিনি। প্রতিদিন মাদ ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও গ্রেফতারের ফলে অনেকটা কমে এসেছে মাদক ব্যবসা ও চোরাচালান।

নতুন ওসি রতন শেখ দায়ীত্ব গ্রহনের পর এই উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দেন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেন তিনি। স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে, স্টলগুলোতে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে নবাগত ওসি রতন শেখ। তিনি এলাকায় এলাকায় গিয়ে প্রকাশ্যে সবাইকে জানিয়ে দিচ্ছেন যে, কোনভাবে মাদক ও চোরাকারবার সহ্য করা হবে না।

যার যার অবস্থান থেকে সৎ ও হালাল ব্যবসা করতে হবে।  গেল ৫ আগস্টের পর দেশের পট পরিবর্তনের ফলে এবং সাবেক  ওসি উজায়ের আল মাহমুদ আদনানের মদদে একটা শ্রেণী যেন অপরাধে স্বর্গরাজ্যে পরিণত করেছিল সীমান্ত ঘেরা এই অঞ্চলটিকে। ব্যাপক মাদক ব্যবসা, চোরাকারবারি, মামলা বানিজ্য চাঁদাবাজি দখলদারী ইত্যাদি অপরাধের অভয়ারণ্যে পরিনত হয়েছিল এই উপজেলাটি।

বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ যোগদানের শুরুতেই মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। এতে করে অপরাধ জগতের যাত্রীরা আতংকিত হয়ে গাঁ ঢাকা দিয়েছে। তবে তাদের গড ফাদারের লাইনঘাট বের করার জন্য প্রতিনিয়ত থানার আশেপাশে বিচরণ করছে তাদের সাথে সম্পৃক্ত পুলিশের সদস্যদের মাধ্যমে যোগাযোগ করে চলেছে বলে গোপন সূত্রে জানা যায়। এছাড়া নতুন ওসি রতন শেখকে কিভাবে থানা থেকে সরানো যায় সেই ফন্দি ফিকির করছে চোরাকারবারিসহ তথাকথিত কিছু নেতা ও স্থানীয় দালালরা।  

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানান, আগের ওসি আমাদের থানাকে অনেক বছরের জন্য পিছিয়ে গেছেন। তিনি কিছু অসৎ নেতাদের কাঁধে চড়ে সমাজে অপরাধ জগতের লোকগুলোকে সামনে নিয়ে আসেন এবং নিজের সার্থের জন্য মিথ্যা মামলা বানিজ্য,মাদক ও চোরাকারবারের একটা অন্ধকার জগৎ তৈরি করেছিল। আশাকরি বর্তমান ওসি সাহেব মাদক ও চোরাচালান মামলা বানিজ্য রোদ করে আইনের শাসন প্রতিষ্টা করবেন। তারা নতুন ওসির কর্মকান্ডে অনেকটা স্বস্তিবোধ করছেন। এলাকাবাসী জানান, আমাদের এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমরা নতুন ওসি রতন শেখকে যথাসাধ্য সাহায্য করে যাব।

উল্লেখ্য, ওসি রতন শেখ এর আগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিলেট ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া তিনি শরিয়তপুরের শিবচর থানায় ওসি হিসেবে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন।  

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ জনগণের সেবক, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া আমাদের প্রথম কাজ। আমার থানায় আগে কি হয়েছে আমি জানি না। তবে এখন থেকে কোন মাদক ও চোরাকারবারি মিথ্যা মামলা বানিজ্য কিছুই এই থানায় করতে দেয়া হবে না। অপরাধী যে দলের হোক কোন ছাড় পাবেনা।

সাংবাদিক ও সুশীল সমাজের কাছে আমার আহবান থাকবে সকলেই আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাদক ও চোরাকারবারিদের রোধ করে আইনের শাসন প্রতিষ্টা করবো। সেই সাথে একটি সুন্দর সমাজ বির্নিমানে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, ভালো কাজে বাধা আসবে এবং সমালোচনা হবে এটাই স্বাভাবিক। কারন মাদক ও চোরাকারবারি যখন কোন সুযোগ পাবে না তখন এসব পথ বেচে নিবে। এবারও হযত ভাল কাজ করতে গিয়ে কারো কুনজরে পড়তে পারি। তাতে আমার যায় আসে না। আমি সৎ ও নিষ্ঠার সাথে এলাকার জনগনকে সাথে নিয়ে কাজ করে যাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!