রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ

এবার অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল কার্যক্রম

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

জুলাই ঐক্যের টানা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত অনুযায়ী শুধু মাঠের রাজনীতিই নয়, অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে দলটির উপস্থিতি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার স্পেসে আওয়ামী লীগের সবধরনের প্রচার-প্রচারণা ও কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

রোববার (১১ মে) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘পরিপত্র জারি হলে বিটিআরসির মাধ্যমে মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে, যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়।’

উল্লেখ্য, ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ।

শনিবার রাতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরপরই ওই পেজে একটি প্রতিবাদ পোস্ট দেওয়া হয় এবং পরে দলীয় বিবৃতিও প্রকাশ করা হয়। এরপরও পেজটি থেকে নিয়মিত পোস্ট করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পরিপত্র জারির পর অনলাইনেও আওয়ামী লীগের কোনও ধরনের কার্যক্রম সহ্য করা হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!