রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও একা‌ধিক মামলার আসামী গ্রে ফ তা র নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার, দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া কোম্পানীগঞ্জে জীবন মেম্বারের বিরুদ্ধে এবার জলমহাল লুটের অভিযোগ ইতালীতে কৃষি ভিসায় পাঠানোর নামে টাকা আত্নসাতের অভিযোগ গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এর ফলে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ছয় ঘণ্টা দেরিতে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। এর প্রভাব পড়েছে পরবর্তী ফ্লাইটেও—ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

ফলে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রয়েছেন ব্যাংককগামী যাত্রীরা। বিমান সূত্র জানায়, শারজাহ থেকে বিজি-৩৫২ ফ্লাইটের ছেড়ে যাওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে শারজাহ ছাড়ে উড়োজাহাজটি এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটে দেরির কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সকাল ১১টায় ছেড়ে যেতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা খান সাদী বলেন, শারজাহ ফ্লাইটে দেরির কারণ এখনো জানা যায়নি। তবে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়ে।

এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির একাধিক ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-দাম্মাম রুটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিনে প্রেশারে বিপদ সংকেত পেলে নিরাপত্তার স্বার্থে পাইলট ফিরে আসেন।

এরও আগে, ২৪ জুলাই দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট বিজি-১৪৮-এর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। তখনও পাইলট সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে যান এবং সকাল ৮টা ৫৮ মিনিটে নিরাপদে অবতরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!