প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হয়েছেন। ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত হন।
এসময় ৭ জন গুরুতর আহত হন। নিহত বৃদ্ধ হবিগঞ্জ জেলার সদর উপজেলার উমেদনগর গ্রামের রায় মোহন রায়ের ছেলে রাকেস রায়।
স্হানীয় সুত্র থেকে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীগঞ্জ সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ২টার দিকে জগন্নাথপুর থেকে আসা চালিত অটোরিকশা (টমটম) ও ইনাতগঞ্জ বাজার থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ী দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হয়। এসময় টমটম ও অটোরিকশায় থাকা রানীগঞ্জ ইউনিয়নের সুবিধপুর গ্রামের মা, ছেলে, ছেলের বউ সহ আরো ৭জন আহত হয়েছেন। গুরুতর আহতদের জগন্নাথপুর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত রাকেস রায়ের ছেলে রিপন রায় জানান, আমার বাবা রাকেস রায় ইনাতগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে জগন্নাথপুর যাওয়ার পথে রানীগঞ্জ সেতু পার হয়ে শেখ পাড়া পয়েন্টে দুর্ঘটনা নিহত হয়েছেন বলে জেনেছি। এখন আমি জগন্নাথপুর আসার পথে পরে বিস্তারিত বলতে পারবো।
জগন্নাথপুর থানার ওসি আহমেদ ইনতিয়াজ ভূইয়া বলেন, টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এ সময় গাড়ীতে আরও ৩ জনের মত আহত হয়েছেন। নিহত পরিবারের লোক আসলে তাদের সাথে আলোচনা করে নিহতের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।