সিলেট শাহপরান থানাথীন টুলটিকরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের টুলটিকর মিয়াররবাগ আবাসিক এলাকার কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার নাছির আহমদের বাসায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে নাছির আহমদের পরিবার বাইরে অবস্থান করায় ডাকাত দল ঘরের দরজা ও দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা হবে। এসময় ডাকাতরা ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি করে।
ডাকাতির ঘটনায় নাছির আহমদের স্ত্রী সাজনা বেগম শাহপরাণ থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে টুলটিকর মিয়াররবাগ ডাকাতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আইনশৃংখলা বাহিনীকে মানুষের জানমালের নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালনের উদাত্ত আহবান জানান।