শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুলিশ সংস্কার কাজ শুরু হবে : সফর রাজ হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পুলিশ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেয়া শুরু করেছে কমিশন। তথ্য সংগ্রহের পর শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।

রোববার (৬ অক্টোবর) সকালে সচিবালয়ে কমিশনের সদস্যদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক শেষে একথা জানান তিনি।
সফর রাজ বলেন, আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ যোগাড় চলছে। শিগগিরই কাজ শুরু হবে।
পুলিশ সংস্কার প্রধান বলেন, একাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেয়া হবে। সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামতও নেয়া হবে। দেড়শো বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলেও জানান পুলিশ সংস্কার প্রধান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে। বেঁধে দেয়া সময়ে প্রতিবেদন দেয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর পুলিশ সংস্কার কমিশনসহ ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করে সরকার। সাবেক সচিব সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল, সাবেক বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন চৌধুরী, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী, পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী এএসএম নাসিরউদ্দিন এলান ও শিক্ষার্থী প্রতিনিধি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!