শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১১ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরীর লোকদের সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরীর লোকদের সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষ বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়েন। এ নিয়ে একাধিকবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে, আজ সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলার তদন্তে ওই গ্রামে যায় দিরাই থানা পুলিশ। তদন্ত শেষে পুলিশ ফিরে আসার পরই উভয়পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় ঘন্টাব্যাপী চলতে থাকে সংঘর্ষ। পরে আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর জখমী অবস্থায় কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ তদন্ত শেষ করে ফিরে আসার পর সংঘর্ষের ঘটনা ঘটে। শুনেছি গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে। পরিস্তিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!