শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জে বিজিবি’র উপর চোরাকারবারিদের হামলা : আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।  ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রথম প্রহর গভীর রাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রসুন জব্দ করে বিজিবি। জব্দ করা রসুন ছিনিয়ে নিতে বাংলাবাজার বিওপি টহলদারিতে হামলা চালায় চোরাকারবারীরা।
বিজিবি টহল দল সাহসিকতার সাথে পরিস্থিতি পরিচালনা করে এবং তাদের সেই জিনিসগুলি ছিনিয়ে নিতে দেয়নি। এতে দুই বিজিবি সদস্য আহত হন। এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!