শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সিলেটে-সুনামগঞ্জ সড়কে ট্রা’কচাপায় যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:- সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি  একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিহাব উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও পেশায় সিএনজি অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের পর রাস্তার মধ্যখানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়।
এসময় সিএনজি অটো-রিকশার ভেতরে থাকা তিন মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন বের হতে পারে নি। ট্রাকের নিচে সে চাপা পড়ে থাকলে স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাকের গ্যাস সিলিন্ডার সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
প্রায় এক ঘন্টা পর রাত ১টার দিকে ফায়ার সার্ভিস, সেনা বাহিনী ও পুলিশ স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান সড়কে দুর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!