শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

জাদুকাটায় স্কুল ছাত্রের মৃ ত্যু র অভিযোগে ৬ জনের নামে মা/ম/লা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালুধসে শাহ আলম (১৫) এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় অপরাধ জনক নরহত্যা কান্ডের অভিযোগ এনে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ) রাতে বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা নিহত স্কুল ছাত্রের পিতা সিরাজ আলী বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়ছে, তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড়ের মৃত আলী নুরের ছেলে বিল্লাল হোসেনকে। একই মামলায় আরো ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাহিরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই নাজমুল ইসলাম জানান, মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশী চেষ্টা অব্যাহত হয়েছে, স্কুল ছাত্রের মুত্যুর ঘটনায় ঘটনাস্থলে নদীর পাড় কেটে খনিজ বালি বিক্রয়ে জড়িত অন্যদের শনাক্ত করে  আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, গেল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের সিরাজ আলীর দশম শ্রেণিতে স্থানীয় মাধ্যমিক স্কুলে পড়ুয়া শাহ আলম (১৫) স্কুল বন্ধ থাকায় অন্যদের সাথে জাদুকাটা নদীর পূর্বতীর লাউরগড়ের ঢালারপাড় গ্রামসংলগ্ন আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত পূর্ব পাড়ে  খনিজ বালি উক্তোলনকাজে আসে। ওইদিন ভোররাতে থেকে শতাধিক শ্রমিক নদীর পাড়-চর কেটে খনিজ বালু অবৈধভাবে উত্তোলন করছিলেন।

এরপর সকাল ১০টার দিকে লাউড়গড়ের ঢালারপাড়ে আলীনুরের ঢালার উৎসমুখে পাড়ের খনিজ বালি কাটার সময় বালিধসে ট্রলারে অন্যদের সঙ্গে থাকা স্কুলছাত্র শাহ আলম মৃতুবরণ করেন। ঘটনাস্থল থেকে শাহ আলমের মরদেহ নিজ বাড়িয়ে সড়িয়ে গেলে তাহিরপুর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের বাসিন্দা সিরাজ আলী মামলার এজাহারে উল্ল্যেখ করেন, তাহিরপুরের লাউড়েরগড় ঢালার পাড়ের বিল্লাল হোসেন সহ তার সহযোগিরা জাদুকাটা নদীরপুর্ব পাড়ের সরকারি খাস খতিয়াভুক্ত ইজারাবর্হিভুত পাড়-চরে বেপরোয়াভাবে তাচ্ছিল্যপূর্ণ কার্যদ্ধারা অপরাধজনক কায়দায় খনিজ বালি উক্তোলনকাজে শতাধিক শ্রমিক নিয়েজিত করলে অপ্রাপ্ত বয়সী স্কুল পড়ুয়া আমার ছেলে শাহ আলমের ঘটনার দিন বালিধসে মুত্যুর মধ্যদিয়ে নরহত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে।

জাদুকাটা নদীর পূর্ব তীরের স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, উপজেলার জাদুকাটা নদীর পূর্ব পাড়ের লাউরগড়, ঢালারপাড়, ছাড়ারপাড়, জাঙ্গালহাটির মাথা, রাজারগাঁও, বিন্নাকুলিসহ বিভিন্ন স্থানে ভেকু, সেইভ, ড্রেজার দিয়ে পাড় বা চর কেটে খনিজ বালি বিক্রি করে একাধিক চক্র।

পরিবেশ ও সমাজ উন্নয়নকর্মীরা অভিযোগ করেন, গেল রোববার (২৯ মার্চ) ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার পশ্চিমতীর (পাড়) কেটে খনিজ বালু অবৈধভাবে উত্তোলন করতে গিয়ে বালুধসে বিশ্বম্ভরপুরের সিরাজপুর বাগগাঁও গ্রামের লিয়াকত নামে এক শ্রমিক নিহত হন।

প্রভাবশালী বালি খেকো সিন্ডিক্যাটকে রক্ষায় তাহিরপুর থানা পুলিশ শ্রমিক লিয়াকতের মুত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা না নেয়ায় গেল মঙ্গলবার (১৪ এপ্রিল) ফের স্কুল ছাত্র শাহ আলমের বালিধসে মুত্যুর ঘটনা ঘটলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!