শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ছিনতাইয়ের সময় মাইন উদ্দিন (৩২) নামে এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। উত্তেজিত স্থানীয় জনতা এক পর্যায়ে ওই ছিনতাইকারীর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করে।

বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আটক ছিনতাইকারী মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাইন উদ্দিনসহ তিনজনের একটি ছিনতাইকারী চক্র রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের গতিরোধ করছিল। একপর্যায়ে তারা এক পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং তার সঙ্গে থাকা সর্বস্ব ছিনিয়ে নেয়।

এ সময় গুরুতর আহত অবস্থায় ওই পথচারী মাইন উদ্দিনকে জাপটে ধরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় মাইন উদ্দিনের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা মাইন উদ্দিনকে ধরে ফেলে। এ সময় উপস্থিত লোকজন ঘটনার ভয়াবহতা এবং পথচারীর রক্তাক্ত অবস্থা দেখে চরম উত্তেজিত হয়ে পড়ে।

গণধোলাইয়ের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারী মাইন উদ্দিনের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে, ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জনতার হাতে আটক ছিনতাইকারী আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!