শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মদিনায় বিয়ে করে আলোচনায় লাইবা খান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় শোবিজ অভিনেত্রী লাইবা খান বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর ভক্তদের জানান তিনি। ইনস্টাগ্রামে লাইবা খান তার বিয়ে অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করেন। বিয়ে অনুষ্ঠিত হয় পবিত্র মদিনায়। ছবি প্রকাশের পরপরই ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।

ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দিয়ে লাইবা খান লেখেন নতুন জীবনের শুরু নিয়ে কথা। তার পোস্টে ভক্তদের ভালোবাসা ও দোয়ার বার্তা ভরে যায়। ছবিগুলোতে দেখা যায়, খুবই সাধারণ আয়োজন। চারপাশে ছিল শান্ত ও ধর্মীয় পরিবেশ। এই সরলতা তার অনুসারীদের মন ছুঁয়ে গেছে।

এর কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে লাইবা খান বলেছিলেন, শোবিজ অঙ্গনের অনেক বড় নামের সঙ্গে কাজ করার সুযোগ তার হয়নি। তবুও নিজের ক্যারিয়ার নিয়ে তিনি সন্তুষ্ট। সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অভিনয়ে তিনি অনেক কিছু অর্জন করেছেন বলে মনে করেন। ভবিষ্যতে তিনি অভিনয় থেকে সরে এসে দাম্পত্য জীবনকে সময় দিতে চান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!