শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :

কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন কারাগারে থাকা বয়স্ক ও নারী কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দি রয়েছেন, তাদের সাজার মেয়াদ কমানো হবে। তবে কত বছর কমানো হবে সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘নারীদের ক্ষেত্রে ২০ বছর সাজা ভোগ করাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে মুক্তি হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে মেয়াদ কত করা হবে এখনো নির্ধারণ করা হয়নি।’ এ সময় দুর্গাপূজার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এ সময় ফরিদপুরের অবরোধের ঘটনাও সামনে এনেছেন, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে-বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে সাধারণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকালের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!