শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

আগামী তিন দিন নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। এতে ৯ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

এ সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সমতল এ সময়ে বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!