শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অসীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত অসীম দেবনাথ হত্যা মামলার প্রধান আসামি মুহাম্মদ শাহজাহান আলমকে (৪২) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।

এদিকে গ্রেফতারের পর শাহজাহান আলমকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত শাহজাহানকে কারাগারে প্রেরণ করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, আসামি শাহজাহান আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন ঈদের দিন অসীম দেবনাথ (৩০) জগন্নাথপুর উপজেলার ঘুংগিয়ারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের রাজ মিয়ার বাড়িতে যান। সেখানে রাজ মিয়ার ছেলে রেজন মিয়া ও বাসচালক শাহজাহানের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর থেকে অসীম নিখোঁজ ছিলেন।

কিন্তু কয়েকদিন পর ১১ জুন শান্তিগঞ্জ উপজেলার সিদখাই হাওর থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই অর্জুন দেবনাথ ১৪ জুন ছাতক থানায় চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২১ জুন কলকলিয়া ইউনিয়নের ঘুংগিয়ারগাঁওয়ে অসীম দেবনাথ হত্যার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!