শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

তাহিরপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া, শিমুলতলা গ্রামের মো. রানা ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ অনেক দিন ধরে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা গেলেও তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান এলাকায় ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিত শাহজাহান।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!